• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০’ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০’গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় নাচোল উপজেলায় ২’ঘন্টা কর্ম বীরতি পালন করেছে সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ রবিবার সকাল সাড়ে ৯’টা হইতে বেলা ১১ টা পর্যন্ত নাচোল উপজেলা হাসপাতালের সামনে এ কর্ম বীরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
হাসপাতাল চত্বরে কর্ম বীরতিতে বক্তব্য রাখেন হাসপাতালের ল্যাব ইনচার্জ মেসবা উদ্দিন , সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাসুদ করিম সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুক্তার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট সাইরুল ইসলাম, আসমাউল, ফার্মাসিস্ট তরিকুল ইসলাম, শামসুজ্জোহা, জামিলা ক্লিনিকের ল্যাব ইনচার্জ কানিজ ফাতেমা প্রমুখ। এসম বক্তারা বলেন,
বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১ গ্রেড রয়ে গেছে। তাই এই দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার। বক্তারা আরো বলেন, আজকের দিনে ২ ঘন্টা কর্ম বীরতি পালন করা হচ্ছে। তারা বলেন আমাদের দাবী বাস্তবায়নে
মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। দাবী মানতে তালবাহান করা হলে আগামী ৩’ডিসেম্বর অর্ধ দিবস ও ৪ ডিসেম্বর কমপ্লিট শার্টডাউন পালন করা হবে বলে হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category