• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ

দিনকাল বিডি / ২৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার- কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাচোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এ উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার আব্দুন নুর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় মোট ৬২৫ জনের মধ্যে বসতবাড়িতে চাষযোগ্য ২২০ জন কৃষককে ৯ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৪০৫ জন কৃষককে ৪ ধরনের বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং বীজ দেওয়া হচ্ছে। বীজের মধ্যে রয়েছে, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শসা, লালশাক, পালংশাক, মটরশুটি,মূলা, বাটি শাক। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যতœসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। নাচোল উপজেলার কৃষি হবে আরও গতিশীল ও উন্নত। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category