• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি- জামায়াতের অবস্থান কর্মসূচি পালিত

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধি:
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোলে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে নাচোল উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে নাচোল ডাকবাংলো মাঠে বিএনপির নেতাকর্মী ও মধ্য বাজারে জামায়াতে ইসলামীর হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
নাচোল ডাকবাংলো চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজারো নেতা কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মইনুল ইসলাম, বিএনপি নেতা নূর কামাল, দুরুল হুদা, গোলাম জাকারিয়া আল মেহরাব, শফিকুল ইসলাম। কর্মসূচি শেষে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ছাত্র- জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী ও সেক্রেটারি মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম ও সেক্রেটারি ইসমাইল হোসেন। কর্মসূচি শেষে নিহতদের স্মরণে মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category