• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জন

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোঃ ইব্রাহীম বাবু.স্টাফ রিপোটাব,

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানাপুলিশ। ওসি(তদন্ত) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই আব্দুল হাই এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত সোয়া ১০ টায় ফতেপুর ইউপির উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামস্থ জনৈক লিংকনের আমবাগানে অভিযান পরিচালনা করে। ওই সময় (১৭ পুরিয়া) ৩ গ্রাম হেরোইন ও ১৩০ গ্রাম গাঁজা বেচাকেনার সময় উসির বেলডাঙ্গা গ্রামের মহশিন আলীর ছেলে রশিদুল ইসলাম কালু(২২), ইসলামপুর খৈন্ধা গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল আলিম(৩৫), চাঁদপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে তাইজুল ইসলাম ভোলা(৪৫) ও একই গ্রামের মৃত একরামুল হকের ছেলে ইউসুফ আলী(৩২)কে ঘটনাস্থলেই আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে তারা স্বীকার করে। আজ বুধবার মাদক আইনে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category