• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে হেলথক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ শনিবার, ২০ মে, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাইবাল হেলথ কার্যক্রমের আওতায় মোবাইল মেডিকেল টিমের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া জানান, উপজেলা হেলথ কেয়ার(ইউএইচসি), স্বাস্থ অধিদপ্তর ঢাকার আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোল’র বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে উপজেলা স্বাস্থ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি(আদিবাসী) একাডেমীর সভাপতি বিধান সিং এর তত্বাবধানে পিছিয়েপড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় উপজেলার ৬টি সুবিধাজনক কেন্দ্রে গত ১৭ থেকে ২০ মে পর্যন্ত হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মোবাইল মেডিকেল টিমের চিকিৎসকগণ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে জনসাধারণের স্বাস্থ্য সুবিধা(চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ) প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া আরও জানান, বিগত তিনদিনে ৬টি কেন্দ্রে প্রায় ৩ হাজার শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধি নারী-পুরুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। মোবাইল মেডিকেল টিমে চিকিৎসা প্রদান করেন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিক শাহরিয়ার, ডাঃ মোঃ আসাদুজ্জামান বিপ্লব, ডাঃ মোঃ ওমর ফারুক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান, মোসাঃ ফাজিলাতুন রুবি, লাইলা নাসরিন, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, বারিউল ইসলাম ও কামজ্জামান স¤্রাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category