• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের স্বপদে পূণঃবহাল

দিনকাল বিডি / ২৯২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টারÑ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের হাইকোর্টের রীটের আদেশে আজ বৃহস্পতিবার স্বপদে বসলেন। গত ১৯ অক্টোবর মহামান্য রাস্ট্রপতির আদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ৫৬.০০.০০০০.০৪৬.২৭.১০১.২০১২-২২১ নং স্মারক আদেশে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে আব্দুল কাদেরকে অপসারিত করা হয়। ওই আদেশটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে গত ২৩ অক্টোবর প্রকাশিত হয়। আর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশে আব্দুল কাদেরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসরণ করার ফলে গত ২৪ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী। আব্দুল কদের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অপসরণ আদেশের বিরুদ্ধে ১ নভেম্বর/২০২২ইং তারিখে হাইকোর্টে রীট করেন। রীট পিটিশন নং-১৩০৭২। ইকোর্টে শুনানী শেষে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ৪৬.০০.০০০০.০৪৬.০২৭.১০১.২০১২-২৪৫ নং স্মারকপত্রে পূর্বের আদেশ স্থগিত করে তাঁকে তিন মাসের জন্য স্বপদে পূণঃবহাল রাখেন। আব্দুল কাদের গতকাল সকাল ১০টায় দলীয় সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের নিকট হাইকোর্টের রীটের আদেশ দেখিয়ে স্বপদে তাঁর দপ্তরে বসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category