• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেদয়ানুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাবিবুর ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন,

অতিরিক্ত উপপরিচালক(উদ্ভিদ সংরক্ষণ) কল্যান প্রসাদ পাল,পার্টনার প্রোগ্রাম এর সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশিকুর রহমান,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি)রফিকুল ইসলাম,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাজ্জাদ হোসাইন,নাহিদুল ইসলাম নাহিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমারসহ কৃষক – কৃষাণীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,কৃষি সম্প্রসারণ বিভাগ নিরাপদ খাদ্য উৎপাদন এবং সকল কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পার্টনার ফিন্ড স্কুলগুলো যেন,কৃষক সেবা কেন্দ্রে পরিনত হয়,সে লক্ষ বাস্তবায়নের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category