• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি:
‘সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দূর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নাটোরের বড়াইগ্রামে দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস দল বিভিন্ন ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতা মূলক মহড়া দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় ফায়ার কর্মীদের সহযোগিতায় অগ্নি নির্বাপন মহড়ায় সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী।
দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category