• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরের লালপুরে সভাপতিকে হারিয়ে সেক্রেটারির জয়

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।শামীম আহমেদ সাগর কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু দোয়াত কলম প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।

আর আগে, ৮৪টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

লালপুর উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে তোহিদুল ইসলাম বাঘা টিউবওয়েল প্রতীক নিয়ে ৫০ হাজার ৬১৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফ্যান প্রতীক নিয়ে মাহাফুজা খাতুন শাপলা ৪০ হাজার ৮০৯ ভোট পান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category