• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু

দিনকাল বিডি ২৪ / ২০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাইফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আয়েশ বাজার মসজিদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, আয়েশ বাজার মসজিদ কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক, স্থানীয় বিএনপি নেতা মো. আছমত আলী আকন্দ, মো. আরাম হোসেন, মো. রবিউল করিম, আব্দুল মতিন ফকির, বকুল শেখ, ফারুক আকন্দ, শাহাদত হোসেন, নাজমুল ইসলাম ও আরিফুল ইসলাম শিশিরসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার মুসল্লিরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদের নতুন ভবনের নির্মাণকাজের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আয়েশ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জালাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category