• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নাটোরের সিংড়ায় পরকীয়ায় সংসার ভাঙ্গলো তানিয়ার:

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় পরকীয়ায় সংসার ভেঙ্গেছে তানিয়া (২৮) নামে এক গৃহবধূর। তানিয়ার স্বামীর অনুপস্থিতে ঘরে ঢুকে হাতেনাতে ধরা খায় শাহিন। পরের দিন উভয়ের সম্মতিতে তালাকনামা হয়। এদিকে প্রেমিক শাহিনকে বিয়ের দাবিতে অনড় তানিয়া। ৫ দিন পেরিয়ে
গেলেও শাহিনের ঘর ছাড়তে নারাজ। না খেয়ে দিনাতিপাত করছে তানিয়া। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ইছলবাড়িয়া গ্রামে। প্রেমিক শাহিনের ঘরে অনশনে অসুস্থ তানিয়ার শরীরে স্যালাইন চলছে। অপরদিকে তিন দিনেও ছেলের খোঁজ না পাওয়ায় বৃদ্ধা শাহিনের মা ও অসুস্থ হয়ে পড়েছে। জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার ঠেংগাপাকুরিয়া গ্রামের শাহাদাত হোসেন এর মেয়ের সাথে ইছলবাড়িয়া গ্রামের মৃত শামসুল আলম মৃধার ছেলে রাজুর বিয়ে হয়। গত বৃহস্পতিবার রাতে স্বামীর অনুপস্থিতিতে তানিয়ার ঘরে ঢুকে প্রেমিক শাহিন। অত:পর হাতেনাতে ধরা পড়ার পরের দিন শুক্রবার দু পক্ষের স্বজন ও কাজীর উপস্থিতিতে স্বামীর সম্মতিতে তালাক দেয়া হয়। তালাক দেয়ার পর প্রেমিক শাহিনের বাড়িতে অবস্থান নেয় তানিয়া। তারপর বিয়ের দাবিতে অনশন করতে থাকে। এদিকে প্রেমিক শাহিন পালিয়ে বেড়াচ্ছে। তানিয়ার বাবা শাহাদাত হোসেন জানান, মেয়ের তালাকনামা হয়েছে।
বর্তমানে সে মূমূর্ষ অবস্থায় শাহিনের বাসায় আছে। আমার মেয়েকে প্রলোভন দেখিয়েছে শাহীন। তার জন্য মেয়ের সংসার ভেঙ্গে গেছে। আমরা দোষীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ
বিষয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category