• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নাটোরের সিংড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলার চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন পাশা

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আনিসুর রহমান, (নাটোর) প্রতিনিধি :
অবশেষে নানা ঘটনা ও জল্পনা-কল্পনার পর অপহরণ ও মারধরের শিকার দেলোয়ার হোসেন পাশা নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত চিঠিতে দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

প্রথম দফায় অংশ নেয়া প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ শেষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় দেলোয়ার হোসেন পাশাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষনা করা হয়।
রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ বলেন, কোনো পদে একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় অতিবাহিত হওয়ার পরের দিন রিটার্নিং কর্মকর্তা তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারেন। যেহেতু সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ছাড়া অন্য কোনো প্রার্থী নেই তাই আজ দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে ভাইস চেয়ারম্যান পদে নির্ধারিত তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১৬ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে অপর প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধর করে সিংড়া উপজেলার পার সাঐলএ তার গ্রামের বাাড়িতে ফেলে রেখে আসা হয়। এই ঘটনায় দেলোয়ার হোসেন পাশারের ভাই মজিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০ জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে প্রথমে সানোয়ার হোসেন সুমন এবং নাজমুল হোসেন বাবুকে গ্রেফতার করে। এর মধ্যে সানোযয়ার হোসেন সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে লুৎফুল হাবিব রুবেলের পক্ষে এই অপহরণ এবং মারধরের কথা স্বীকার করে।

গত ১৯ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলোয়ার হোসেন পাশাকে দেখতে গিয়ে ডাক তার তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি তার শ্যালক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন। এছাড়া ২০ এপ্রিল সিংড়া উপজেলা আওয়ামী লীগের জরুরী সভায় তাকে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দেয়া হয় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে “কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না” মর্মে ২২ এপ্রিলের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে রুবেল গত ২১ এপ্রিল তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় দেলোয়র হোসেন পাশা বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category