• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

ব্যপক উৎসাহ উদ্বীনা ও যথাযথ মর্যাদায এবারের
প্রতিপাদ্য বিষয়: “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ,- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন (Our Nurses, Our Future Empowered Nurses Save Lives)” সামনে রেখে নাটোরে পালিত হলো ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬।

আজ ১২ মে’২০২৬ (মঙ্গলবার) নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আয়োজনে নাটোর জেলার সকল নার্সিং কর্মকর্তা সকাল ৮:৩০ঘটিকায় একটি বর্ণাঢ্য রেলি বের করে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রেলির উদ্বোধন করেন নাটোরের নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান। রেলি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয় জনাব সিভিল সার্জন দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বাংলাদেশে নার্সরা সকল প্রতিকূলতা উপেক্ষা করে সেবা খাতকে সমৃদ্ধ করেছেন। তথাপিও সেবাগ্রহীতারদের কোন ভাবেই সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। কারণ, জনসংখ্যার তুলনায় দেশে নার্সদের সংখা অপ্রতুল।

সহকারী অধ্যাপক ডাঃ আরশাদ আলী ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বলেন, ‘আপনারা একটি মহৎ পেশায় নিয়োজিত আছেন। ডাক্তার শুধুমাত্র চিকিৎসা দেন, আর ঔষধ থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করেন নার্স। আবার তদেরকেই কথা শুনতে হয়। এছাড়াও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত তত্বাবোধায়ক ডাঃ কামাল উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডঃ মাহবুবুর রহমান, নার্সিং সুপার ভাইজার নাজমা খাতুন। উপস্থিত ছিলেন নাটোর জেলা নার্সিং এসোসিয়েশনের সভাপতি মুসলিমা আকতারী, সাধারণ সম্পাদক মোঃ রেহান করিম, সহসভাপতি কিনারা খাতুন ও আরও অনেকেই।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নার্সিং কর্মকর্তা সারা আক্তার সুইটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category