• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাটোরে বাগাতিপাড়ায় কয়েলের আগুনে গবাদিপশু সহ ঘর পুড়ে ছাই

Reporter Name / ১২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় কয়েলের আগুনে ছয়টি পরিবারের গবাদিপশু সহ ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে মারা গেছে তিনটি ছাগল ও একটি গরু, আহত হয়েছে আরেকটি গরু। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কিয়াম মন্ডল , মধু মন্ডল, মর্জিনা বেগম, হিরা বেগম, সাবাম মন্ডল এবং সুজন আলীর বাড়িতে আগুন লেগে গরু-ছাগলসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, বিভিন্ন মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সুজন আলীর গোয়ালে দেয়া মসার কয়েল থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)ফজলুর রহমান জানান, লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিস টিমের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে ভুক্তভোগীদের ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category