• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নাটোরে বিএসটিআই-এর অভিযান; ৪টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নাটোর সদরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে ৪টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালীন সময় রহমান ফিলিং সেন্টার, সদর নাটোর প্রতিষ্ঠানটি পেট্রোল পণ্য পরিমাপে কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদÐ আইন-২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও রহিম ফিলিং স্টেশন, সদর নাটোর প্রতিষ্ঠানটি পেট্রোল পণ্য পরিমাপে কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদÐ আইন-২০১৮’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরএক আভিযানে শিলা মিষ্টি বাড়ী, সদর, নাটোর প্রতিষ্ঠানটি ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) ও ঘি পণ্যের অনুক‚লে সিএম সনদ নবায়ন ব্যতিরেকে উৎপাদন এবং বাজারজাতকরণ করার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন রোদসি ট্রেডার্স, শাহজাতপুর, বগুড়া প্রতিষ্ঠানটির উৎপাদিত ওয়াটার ফর ইউজ ইন সেকেন্ডারি ব্যাটারিজ (ব্যাটারি পানি) পণ্যের অনুক‚লে সিএম সনদ থাকলেও পরিমাপে কম প্রদান করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বে প্রদান করেন ইয়াসিন সাদেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, (সদর) নাটোরের মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়।
প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন রাজশাহীর কর্মকর্তা মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী-এর এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category