• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরে লালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মে, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ‘পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৩ মে) বিকাল ৬ টায় লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এউপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগে লালপুর ত্রি-মোহনী চত্বর থেকে র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র ও জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর শাখার সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ মিঠু সদস্য সজিবুল হৃদয়, নুহুউল্লাহ, শিমুল আলী, তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।

সভায় বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিকরা,
হলুদ সাংবাদিকতা রোধ করে সুষ্ঠ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে এ পেশার মান সমুন্নত রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category