• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মিলছে এক টাকায় স্বাস্থ্যসেবা

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য ‘এক টাকায় স্বাস্থ্যসেবা’ কর্মসূচির আয়োজন করেছে নাটোর স্বার্থরক্ষা কমিটি।
শনিবার (২৮ ডিসেম্বর) নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে নাটোর স্বাস্থ্য বিভাগ।
এদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত এই কার্যক্রমে ‘চিকিৎসাসেবা’ দেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সালাম শেখ।
চিকিৎসাসেবা নিতে আসা রাবেয়া বানু বলেন, কয়েকদিন ধরে নানান সমস্যায় ভুগছি। এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লেগেছে। তারা আমাকে পরামর্শ দিয়েছেন, কীভাবে চলতে হবে এবং ঔষধ খেতে হবে।
আয়োজকরা জানান, ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা ছাড়াও বিনামূল্যে কয়েক ধরনের ঔষধ দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category