• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরে হিট স্ট্রোকে দুই বৃদ্ধের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি:
নাটোরে হিট স্ট্রোকে দুই বৃদ্ধের মত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার বড় হরিশপুরে আব্দুল মান্নান ও নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের খায়রুল ইসলাম নামের এক প্রবাসীর মৃত্যু হয়। নাটোরের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নাটোরের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান ও নিহতদের পরিবারের সদস্যরা জানান,প্রচন্ড তাপদাহের মধ্যে আব্দুল মান্নান তার নিজ বাড়ীতে কাজ করছিলেন। এ সময় মই নিয়ে উপরে উঠতে গেলে মাথা ঘুড়ে পড়ে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের সৌদি প্রবাসী খায়রুল ইসলাম ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলতে গিয়ে প্রচন্ড তাপে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে খাজুরা বাজারে পল্লী চিকিৎসক খোরশেদ আলমের কাছে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category