• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুন, ২০২৬

​রাণীনগর নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে সোমাইয়া নামের ৮ বছেরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশু সোমাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ আনুমানিক বেলা ১১:৩০ মিনিটে উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সোমাইয়া রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের ওয়াসিমের মেয়ে।,পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় শিশু সোমাইয়া আত্রাই উপজেলার বহলা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় সে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল বলেন খবর পেয়ে হাসপাতালে আমি গিয়েছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত বলে ঘোষণা করেলে স্বজনরা উন্নত চিকিৎসার আসায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গিয়েছে । শিশুটি আত্রাই থানা এলাকায় পানিতে ডুবে গিয়েছিল এবং পরবর্তীতে তাকে সজনরা রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।সেখানে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে ।

এদিকে ফুটফুটে শিশুটির এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলেও অলৌকিক কোনো আশায় উন্নত চিকিৎসার জন্য তারা সোমাইয়াকে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের মাঝে এখন চলছে মাতম। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category