• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিখোঁজের সাড়ে ৩ ঘন্টা পরে শ্রমিকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি||

বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে নিখোঁজের সাড়ে ৩ ঘন্টা পরে জাকির শেখ(২৫) নামের এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের ষ্টীলব্রীজ সংলগ্ন বারইখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে একইদিন বেলা সাড়ে ১০ টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের ষ্টীলব্রীজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

নিহত জাকির শেখ খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের মৃত রুস্তুম আলী শেখের ছেলে।

ড্রেজারে কর্মরত শ্রমিক মনির হোসেন বালু বহনকারি জাহাজ আনলোড জাহাজের কাছে নোঙর করার সময় দুটি জাজাজে ধাক্কা লাগালে মাথায় আঘাত পেয়ে জাকির খালে পড়ে যায়। এরপর আর খুজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, নিখোজ শ্রমিক জাকিরকে খুজতে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করে। পরবর্তিতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দুপুর ২টার দিকে জাকিরের মরদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, জাকিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category