• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিখোঁজ সাব্বিরের সন্ধান চায় পরিবার

দিনকাল বিডি / ২৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিন বালিপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে গত মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে খেলাধুলার জন্য বের হয়ে আর ফিরে আসেনি মাদরাসা ছাত্র জাসিন আহমেদ সাব্বির হোসেন (১০)।

নিখোজ হওয়ার পর থেকে সাব্বিরের পরিবারের সদস্যরা তাকে এলাকায় ও আত্বীয়-স্বজনদের বাড়ীতে খোজাজুখি করেও কোন সন্ধ্যান মেলেনি।

বাড়ী থেকে বের হওয়ার সময় গায়ে ছিল আকাশি রংয়ের সাব্বির লেখা একটি জার্সি গেঞ্জি ও লাল রংয়ের ছাপা লুঙ্গি ছিল। সনাক্ত বিবেচনায় সাব্বিরের ডান চোখ ছোট ও আড়ে তাকায় এবং চোখের নিকট তিল রয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার জাসিন আহমেদ সাব্বির হোসেন এর মাতা মোসাঃ সুইটি আক্তার ত্রিশাল থানায় একটি সাধারন ডায়েরী করেন। ত্রিশাল থানার জিডি নং- ১৮৫, তারিখ-০৫/১০/২০২২ইং। নিখোজ সংক্রান্ত এ সাধারন ডায়েরীর তদন্ত করছেন ত্রিশাল থানা পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান।

যদি কোন হৃদয়বান ছেলেটির সন্ধান পেয়ে থাকেন নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ০১৯২১৪১৪৯২০, ০১৭৫৮৪৬৪৮০৯।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, জাসিন আহমেদ সাব্বির হোসেন নিখোজের বিষয়ে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরীটি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category