• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিজ উপজেলা পূজামন্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.আশরাফুর রহমান

Reporter Name / ১০২ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

এম আর সাইফুল,মাদারগঞ্জ,জামালপুরঃ

নিজ উপজেলা জামালপুরের মাদারগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। রবিবার ( ১৩ অক্টোবর) দুপুরে তিনি শহরের শ্রী শ্রী লক্ষী নারায়ণ ঠাকুর পূজামন্ডপসহ বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক কার্যক্রমের প্রশংসা করেন ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার ,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ সোহরাব হোসাইন,মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম,পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ উদ্দিন,পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category