• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিমতলা মোড়ের ঐতিহ্য ধরে রাখতে নিম গাছ রোপন

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুন, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড়ের ঐতিহ্যকে ধরে রাখতে নিমগাছ রোপন করলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। স্থানীয় শিক্ষার্থী শাকিল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি শহরের প্রধান সড়কের দুই পাশে অনেক বৃক্ষরোপণ করেন।বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং ঔষধি গাছ রোপন করেন শহর জুড়ে।

সেই গাছগুলো এখন ধীরে ধীরে ছায়াদার হয়ে উঠছে। শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে এক সময় বড় বড় নিম গাছ থাকলেও তা কালের আবর্তে বিলীন হয়ে গেছে। বর্তমান পৌর মেয়রের আলহাজ্ব মাহমুদ আলম লিটনের পরিচ্ছন্ন,ছায়াদার,বিশুদ্ধ বায়ুর শহর গড়ার লক্ষ্যকে বাস্তবায়ন করতে শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে বেশ কিছু নিম গাছ রোপন করা হয়।শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর নির্বাহী প্রকৌশলী লুতফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ও ফুলবাড়ীর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category