• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিয়ামতপুরে মানবাধিকার কমিশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার” এই স্লোগানকে সামনে রেখে ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান শাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, নিয়ামতপুর মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, ডাসকো ফাউন্ডেশনে উপজেলা সমন্বয়ক আব্দুর রাজ্জাক, আবেদ হোসেন মিলন মানবতাবাদী আ্যডভোকেট এনামুল হক প্রমূখ।
কর্মশালায় মানবাধিকারের কার্যপরিধি ও ন্যায়বিচার নিয়ে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category