• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
সারাদেশে শীত জেঁকে বসেছে। আর এই শীতে কষ্ট পাচ্ছে হতদরিদ্র ও বৃদ্ধ-অসহায়রা। তাদের কষ্ট নিবারণের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছে নিয়ামতপুর প্রেসক্লাব।
মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে ৫০ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য রেজাউল ইসলাম সেলিম, সহসভাপতি রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক সরকার শাহআলম, অর্থ বিষয়ক সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য নাজমুল হক, জাকির হোসেন, মাসুদ রানা প্রমূখ।
আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category