• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে রাজশাহীর বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪শে নভেম্বর) বিকেলে উপজেলার বাঘা পৌরসভার ছাতারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপির কাছে ইসলাম নিরাপদ,জামায়াতের কাছে ইসলাম নিরাপদ নয়।মা-বোনদের বলছি তাদের প্রতারণায় আপনারা পড়বেন না।

এসময় অনান্যের মাঝে বক্তব্য রাখেন ,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব,সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম শফিসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংকট, বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তরুনরা সব সময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম,পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক তহিদুল ইসলাম কালু,সদস্য সচিব আহসান মাহমুদ আজমল,শ্রমিকদলের উপজেলা সভাপতিমাহাতাব আলী,সাধারণ সম্পাদক জহুরুল ইস্লাম,সাংগঠনিক সম্পাদক বুলবুল ইস্লাম,কৃষকদলের সদস্য সচিব সোহানুর রহমান সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category