• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জবাব দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগের জবাব দিতে রাজশাহীর আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রবিবার সকাল ১১ টার দিকে তিনি রাজশাহী যুগ্ম জেলা ও দায়ো জজ আদালতের বিচারক আবু সাঈদের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন।

যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। গত শুক্রবার মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এই নোটিশে রোববার তাকে আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। সে অনুযায়ী রোববার আদালতে হাজির হয়েছেন এই চিত্রনায়িকা।

কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছিল, নির্বাচনী আচরণবিধি লংঘন করে গত বৃহস্পতিবার তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না তা স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মাহিয়া মাহিকে নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে মাহি বলেন, আমি যেহেতু সেলিব্রেটি, তাই আমাকে নিয়ে নিউজ হয়। এখন নিউজের শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হন, ভেতরটা পড়েন না। নির্বাচনী অনুসন্ধান কমিটিও বিভ্রান্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কোন আচরণবিধি লংঘন করিনি। আমি আদালতে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category