• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সূত্রে চট্টগ্রাম ১ আসনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীর সভা পণ্ড করে দিলো প্রশাসন

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, ব্যুরো প্রধান চট্টগ্রাম :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সূত্র ধরে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও মীরসরাই এর এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুবুর রহমান রুহেল এর একটি সভা পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সূত্র জানায়, মীরসরাই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলকে নিয়ে আয়োজন করা একটি সভা পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। আচরণবিধি লঙ্ঘন করে এ সভায় উপস্থিত ছিলেন তিনি।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আরশিনগর ফিউচার পার্কে ‘স্বেচ্ছাসেবী ভাবনায় মীরসরাইয়ের সম্ভাবনা, সমস্যা সমাধান ও উন্নয়ন শীর্ষক’ এ সভার আয়োজন করা হয়।

সূত্র জানান দেয়, উপজেলার আরশিনগর ফিউচার পার্কে ১৩০টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি-সম্পাদকদের নিয়ে এই মতবিনিময় সভায় চট্টগ্রাম-১ আসনের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী মাহবুবুর রহমান রুহেল স্বেচ্ছাসেবীদের নানা প্রশ্নের উত্তর ও তিনি নির্বাচিত হলে বিভিন্ন বিষয়ের দিকগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।

সসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলসহ তাঁর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে সভা চলাকালীন মুহুর্তে তা বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টির সত্যাসত্য তা নিশ্চিত করার জন্য মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে স্থানীয় ক’জন সাংবাদিক একাধিকবার ফোন দিলেও উনাকে ফোনে পাওয়া যায়নি বলে সাংবাদিকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category