• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি এখনো: মুফতি আমির হামজা

দিনকাল বিডি ২৪ / ২৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (৪ জানুয়ারী ) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকের যাচাই-বাছাই অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে যা এখনো হয়নি। আমার মনে যেটা চাই এখনো হয়নি। যেহেতু ২২ তারিখের পরে কী হবে এখনো তা জানি না। ২২ তারিখের পরে আশা করছি এগুলো সব ঠিক হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি তার মানে এখনো আমাদের মন মতো হয়নি। আমরা আশা করবো মন মতো হবে। যে সকল বিষয় লিখে দিয়েছে নির্বাচন কমিশন থেকে, এগুলো যদি ফলো করা হয় প্রত্যেক প্রার্থী যারা আছে তাদের দলের লোকজন যদি এগুলো মেনে চলে আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।

নির্বাচনে শঙ্কার বিষয়ে আমির হামজা বলেন, আমাদের সদর থানা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। এই অস্ত্রগুলো কোথায় আছে? এগুলো এখনো উদ্ধার হয়নি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো উদ্ধার করা হবে। বার বার আশা দিচ্ছে যে আমরা কাজ করছি। এখনো দৃশ্যমান কিছু দেখছি না। এগুলো তাড়াতাড়ি উদ্ধার করা লাগবে এবং বর্ডারের অস্ত্র ও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো বন্ধ করা লাগবে। তা না হলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category