• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: শহীদুল ইসলাম

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে যদি বাধা সৃষ্টি করে তাহলে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

বুধবার (০১ অক্টোবর ) বিকেল ৩টার দিকে মিরপুর ফুটবল মাঠে মিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদুল ইসলাম বলেন, এদেশের মানুষ ১৬ বছর ধরে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে এসেছে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। ১৬ বছর ধরে শেখ হাসিনা যেভাবে নির্মম ও ভয়ংকর শাসন চালিয়েছেন, তা দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তিনি একসময় জবরদস্তি করে ক্ষমতায় এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি’র সিনিয়র নেতাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। আজ তিনি যেখানে (ভারতে) আছেন, কৃতদাসের মতো-এটাই সময়ের প্রতিশোধ এবং তার আসল পরিণতি।

অন্তর্র্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোন ধরনের উস্কানি বা হামলা সফল না হয়।’

প্রধান বক্তার বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক তৌহিদুল ইসলাম আলম। মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, ভেড়ামারা পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, মিরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠকি সম্পাদক-২ নুর এ আল আমীন বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নাসিরুজ্জামান রানা, উপজেলা কৃষকদলের আহবায়ক খাইরুজ্জামান খাইরুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category