• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিয়ামতপুরে কমিউনিটি সেন্টার কাম কনভেনশন সেন্টারের উদ্বোধন

দিনকাল বিডি / ২৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে নিয়ামতপুর কমিউনিটি সেন্টার কাম কনভেনশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফিতা কেটে উদ্বোধনের পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির পরিচালক ও ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান বলেন, শেখ হাসিনার হাত ধরে এ দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় স্থান করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাও এখন উন্নত উপজেলায় পরিনত হয়েছে। এখান মানুষ আধুনিক হয়েছে, সবসময়ই চায় রুচিসম্মত পরিবেশ। এ কারনেই আমার এই প্রয়াস। সকলের সহযোগিতা কামনা করছি।
আলোচনা সভায় বক্তারা কমিউনিটি সেন্টারের প্রাণবন্ত আয়োজনের প্রশংসা করেন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রেখে প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category