• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নেতা-কর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে, আর সেজন্য বিএনপিকে কেউ ভাঙতে পারে নি। আমীর খসরু

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা চেতনা, তরুণদের চিন্তা চেতনা আমাদেরকে বুঝতে হবে।
আর সে ভাবেই রাজনীতি করতে হবে। পাশাপাশি রাজনীতিতে গুণগত পরিবর্তন ও আনতে হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শহরের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতা-কর্মী জেলে গিয়েছে, অনেক নেতা-কর্মী হারিয়েছি, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতা-কর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই জন্য বিএনপিকে কেউ ভাঙতে পারে নি।
ভবিষ্যতেও আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোঃ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মোঃ বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, এডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ ও মোঃ ওয়াসিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category