• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 38;

নেত্রকোণা প্রতিনিধিঃ

“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নেত্রকোনায় উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আইডিইবি নেত্রকোনা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইডিইবি নেত্রকোনা জেলা শাখার সভাপতি এস. এম. মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাদেক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।

অনুষ্ঠানে জেলা আইডিইবির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও প্রকৌশল পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category