• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধরাছোয়ার বাইরে অভিযুক্ত

Reporter Name / ৬৮ Time View
প্রকাশঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাবু মিয়া (২৪) একই গ্রামের সাবেক ইউপি সদস্য নান্দু মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় কিশোরীর বাবা মসজিদে যান এবং মা গিয়েছিলেন নদীতে গোসল করতে। পরিবারের এমন অনুপস্থিতির সুযোগে বাবু মিয়া ফাঁকা বাড়িতে এসে কৌশলে প্রতিবন্ধী মেয়েটিকে একটি নির্জন ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে কিশোরীটি কান্নাজড়িত অবস্থায় ঘরে ফিরে আসে। শারীরিকভাবে বাকপ্রতিবন্ধী হওয়ায় কথা বলতে না পারলেও, কাঁপা হাতে কাগজে লিখে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। মেয়েটির এই অসহায় বর্ণনা শুনে পরিবারের সদস্যরা হতবিহ্বল হয়ে পড়েন।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী খুব প্রকাশ করে জানান ,

“একজন বাকপ্রতিবন্ধী মেয়ের ওপর এমন অমানবিক নির্যাতন মানবতার সব সীমা লঙ্ঘন করেছে। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।”

ঘটনার খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,

“ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত বাবু মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে নেমেছে। আশা করছি দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

এমন নির্মম ঘটনার পর ইছাইল গ্রামজুড়ে এখন নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। প্রতিবেশীরা বলছেন, সমাজে মানবতার আলো ফিরিয়ে আনতে এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category