• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনায় শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মোঃ নাজমুল ইসলাম

নেত্রকোনা প্রতিনিধি:

গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন শ্রমিক অধিকার পরিষদের নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৩ জুন) শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্যাডে স্বাক্ষরিত এই কমিটিতে মোঃ শফিউল্লাহকে আহ্বায়ক এবং মোঃ শহিদুল্লাকে সদস্যসচিব করে ১২৮ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আল ইমরান এই কমিটি অনুমোদন দেন। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ আল মামুন, যুগ্ম আহ্বায়ক হিসেবে খায়রুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আহাদ।

জেলা শ্রমিক অধিকার পরিষদের নবনির্বাচিত আহ্বায়ক মোঃ শফিউল্লাহ বলেন, “জেলার আহ্বায়ক হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই কমিটির মাধ্যমে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি মেহনতি শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “নেতা নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সকল কর্মসূচিতে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা রাখতে চাই। নেত্রকোনাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category