• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনায় সুদের পাওনা পরিশোধের পরও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নেত্রকোনা প্রতিনিধিঃ

​নেত্রকোনা পৌর শহরের বাহির চাপড়া এলাকায় সুদের লেনদেনের বিরোধের জেরে এক গৃহবধূর স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে লাভলী আক্তার ও তাঁর স্বামী শহীদ মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী মোছাঃ লাকী আক্তারের দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অভিযুক্ত লাভলী আক্তারের কাছ থেকে মাসিক চার হাজার টাকা সুদের বিনিময়ে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে এক ভরি চার আনা স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন; তবে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে সুদে-আসলে সমুদয় টাকা পরিশোধ করার পরও অভিযুক্তরা সেই স্বর্ণালঙ্কার ফেরত দিতে অস্বীকৃতি জানান। এই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিস-বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি এবং পরিবারের সদস্যরাও কথা বলতে রাজি হননি। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category