• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন দাখিল

দিনকাল বিডি ২৪ / ২১৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ আসনে ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও খেলাফত মজলিশের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী এবং জামায়াতে ইসলামীর নেতা আবুল হাশেম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এবারের নির্বাচনে নেত্রকোনা জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন, নারী ভোটার ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন এবং হিজড়া ভোটার ৪০ জন।

তিনি আরও জানান, জেলায় মোট ৬৭৬টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৮৪৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category