• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন সাপাহারের সিনিয়র সাংবাদিক বাবুল আকতার

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ সাংবাদিতায় বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন নওগাঁর সাপাহার উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক বাবুল আকতার। শনিবার বিকাল ৫ টায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ এ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।
সার্ক কালচারাল কাউন্সিল ও এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাসাসের কেন্দ্রীয় সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী। আইইউবিএটি’র অধ্যাপক ও এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. এম.এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, শেরেবাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মোশারফ হোসেন, সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন ও গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাশিদা আফরোজা।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সার্ক কালচারাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শাহ আলম চুন্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও উপস্থাপক মঞ্জুর হোসেন ঈসা। এ অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মোট ২৫ জন সাংবাদিক, কবি, শিল্পী, লেখক, আইনজীবি ও শিক্ষককে এই এ্যাওয়ার্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category