• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পটিয়ার নাশকতার মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা বাদশাহ কে গ্রেপ্তার করেছে র‌্যাব

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলার আসামি হিসেবে দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন বাদশা কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত যুবদল নেতা বাদশা উপজেলার হরিণখাইন এলাকার রফিক আহম্মদের পুত্র।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় হরিণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৮ ডিসেম্বর বিনানীহারা এলাকার ইউপি সদস্য ফজলুল কাদের শাহ মালেকিয়া দরবার শরীফ এলাকায় যান। এদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ কর্মসূচি সফল করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্ধশতাধিক দুষ্কৃতিকারী। এ সময় তারা যানবাহন ভাংচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পথে ফজলুল কাদের চৌধুরীকে পেলে তাকে আওয়ামী লীগের লোক বলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় তিনি বাদীয় হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার বলেন, গত বৃহস্পতিবার রাত ৯টায় হরিণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নাশকতার মামলার আসামি দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি বাদশাকে গ্রেপ্তার করা হয়। তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category