• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পত্নীতলায় এসিআই মটরসের সোনালিকা ডেলিভারী উৎসব ২০২৪ উদযাপন

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

শাহারিয়ার শান্ত, (পত্নীতলা) নওগাঁ :

নওগাঁর পত্নীতলায় পত্নীতলা ইউনিয়নের চকদুর্গারাম এলাকার একটি ইটভাটা মাঠে দিনব্যাপী এসিআই মটরসের “সোনালিকা ডে,- ২০২৪ ” উদযাপন করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই মটরস সোনালীকা সার্ভিস কোঅরডিনেশন এক্সিকিউটিভ মোঃ তানজিব মাহমুদ, এ্যারিয়া মেনেজার পিযুষ কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন রিকোভারি টেরিটোরি মেনেজার মো: ওয়ালিউর রশীদ,টেরিটোরি সার্ভিস ইঞ্জিনিয়ার,আবু ইয়াসির আরাফাত, বদলগাছী টেরিটোরির সিনিয়র মার্কেটিং অফিসার মো: সফিউল আজম সহ মার্কেটিং এছাড়াও নওগাঁ এরিয়ার সকল মার্কেটিং রিকভারি ও সার্ভিস টিম কাস্টমার এজেন্ট ও ড্রাইভারগণ প্রমূখ ।

মতবিনিময় থেকে জানা যায় এসিআই মটরস ৫ বছর সার্ভিস ওয়ারেন্টি সেবা দেওয়ার পাশাপাশি সোনালিকা ট্রাক্টরসহ এসিআই মটরসের অন্যান্য কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এতে সর্বমোট ৮২টি সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস করা হয় এবং ১২ টি নতুন ট্রাক্টর গ্রাহকের কাছে ডেলিভারি সম্পন্ন করা হয়। এছাড়া স্পেয়ার পার্টসে ১০ ভাগ, লুব ওয়েলে ৬ ভাগ ও রোটাভেটর ব্লেডে ৫ ভাগ ছাড়ে খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিটি বুকিং ও ডেলিভারী কাষ্টমারদের জন্য ছিল আকর্ষনীয় উপহার ছাড়াও নগদ মূল্যছাড়। এছাড়াও সকল কাষ্টমার, এজেন্ট ও ড্রাইভারদের হেল্থ চেকআপ ও ফ্রি ঔষধ সরবরাহ এবং বিভিন্ন গেম শো ও পুরষ্কার বিতরণ করা হয়।

চাষের মৌসুমে কৃষক যেন নির্বিঘ্নে ট্রাক্টর ব্যবহার করতে পারেন এজন্য প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিবছর এসিআই মটরস দেশব্যাপী সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে’ আয়োজন করে থাকে।

সার্ভিস নিতে আসা উপজেলা’র কৃষক আবু জার ও ড্রাইভার রুবেল হোসেন বলেন, সোনালিকা ট্রাক্টর এর সার্ভিস ভালো হওয়ায় গত দুই বছর আগে আমরা একসাথে ট্রাক্টর ক্রয় করেছিলাম জনপ্রতি একটা করে এখন আমাদের ট্রাক্টর কারো পাঁচটা, ছয়টা ও সাতটা হয়েছে। এসিআই মটরস সার্ভিস ও ট্রাক্টর ভালো তাই আমরা এসিআই মটরস এর সাথে আছি থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category