• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পত্নীতলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন নওগাঁর পত্নীতলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার (৩০ নভেম্বর) পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা ।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট :ল্যাব টেকনোলজিস্ট সুমন, ডেন্টিস্ট জার্জিস,রেডিওলজিস্ট বেদারুল ইসলাম, ফার্মাসিস্ট সেলিম রেজা, গীতা রানী এবং বেসরকারি প্রাইভেট ডায়াগনস্টিক ও হাসপাতাল ল্যাব টেকনোলজিস্ট রাশেদ রানা, তপু, শাকিল, রেন্টু, রউফ,মুসা ও ডেন্টিস্ট সুমন প্রমূখ।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডের দাবি করে আসছে। কিন্তু কোন সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না। তাই তারা কর্মবিরতিতে গিয়েছে। দাবি আদায় না হলে আজ ২ ঘণ্টার পর ৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউনের করবে বলে জানান তারা।

এদিকে, সেবা না পেয়ে বিপত্তিতে পড়েন হাসপাতালে আসা রোগীরা। কর্মবিরতি চলাকালে হাসপাতালের প্যাথলজিসহ বিভিন্ন বিভাগে কর্মকাণ্ড বন্ধ থাকে। এ সময় সেবা না পেয়ে রোগীদের দাড়িয়ে থাকার দীর্ঘ লাইনের সারি দেখা যায়। সেবা না পেয়ে অনেকে পরেছেন ভোগান্তিতে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপের দাবি তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category