• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পত্নীতলার নজিপুরে আলো ছড়াবে সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবির) উদ্যোগে সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজের স্থান নির্ধারণ করা হয়েছে।
রবিবার ( ১৮ আগস্ট) সকালে উপজেলার ১৪ বিজিবি সংলগ্ন এলাকায় পত্নীতলা সীমান্ত স্কুল এন্ড কলেজের স্থান নির্ধারণ করে বিজিবিকে হস্তান্তর করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল হামিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন, উপজেলা ভূমি অফিসার আজিজুল কবির।এছাড়াও আরও উপস্থিত ছিলেন মেজর এস.এম. ইমরুল কায়েস, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, স্থানীয় ব্যক্তিবর্গসহ বৈষম্য আন্দোলনের ছাত্র-ছাত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল হামিদ বলেন, আলোকিত সমাজ বিনির্মানে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পক্ষ থেকে জেলা প্রশাসকের সহযোগিতায় পত্নীতলা উপজেলা তথা নওগাঁ অধিবাসীদের জন্য আলো ছড়াবে সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ। একটা স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন থেকে আমাদের এই উদ্যোগ গ্রহন করা। স্কুল প্রতিষ্ঠায় যমুনা টিভির সিনিয়র সাংবাদিক শফিক ছোটনের সাহসীকতায় অগ্রনী ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, বিজিবি সদস্যদের স্বপ্ন এই পত্নীতলাতে তাদের ছেলে-মেয়ে পত্নীতলা অধিবাসীদের সাথে মিলেমিশে একসাথে আলোকিত সমাজ বিনির্মানে অংশ নেবে এবং সুনাগরিক হিসেবে এই প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন বলেন, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি স্বপ্ন পূরণের সূচনা হল আজ। স্কুল প্রতিষ্ঠায় যাবতীয় কার্যবলী পদাধিকার বলে আমার উপর অর্পিত হয়েছিল। বিজিবি ও জেলা প্রশাসকের যৌথ প্রচেষ্ঠায় স্কুলের স্থান নির্ধারন হয়। প্রাথমিকভাবে খাস জমি উদ্ধার করে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাকি কাজ শেষ এবং ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গুরুত্ব রাখবে পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মামুনুর বলেন, পত্নীতলার মত প্রত্যন্ত এলাকায় পাবলিক স্কুল এন্ড কলেজ হচ্ছে এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং বড় পাওয়া। জেলা প্রশাসক ও বিজিবির ঔকান্তিক প্রচেষ্ঠায় আজকে যে স্বপ্নের সূচনা হচ্ছে তরুণ প্রজন্মের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category