• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পত্নীতলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
উত্তরের হিমেল হাওয়া আর সকালের ঘন কুয়াশায় শীতের তীব্রতায় নাকাল নওগাঁ পত্নীতলার মানুষজনরা ।জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চরম বেকায়দায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। হাড়কাঁপানো শীতে যবুথবু প্রবীণ মানুষজন। আজ সকাল ৯ টায় বদলগাছী আবহাওয়া অফিসে সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতার্ত অসহায় দরিদ্র এইসব মানুষদের উষ্ণতা দিতে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুক টুক তালুকদার এর নির্দেশনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান এর তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অব্যাহত রয়েছে।

এর ধারাবাহিকতায় আজ রোববার (২১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ১৪৬ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পিআইও অফিসের অফিস সহায়ক ইমন হোসন সহ অন্যান্যরা। কনকনে এশীতে কম্বল পেয়ে উপকারভোগীরা বেজায় খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category