• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে- পার্বতীপুর-জয়দেবপুর-পার্বতীপুর রুটে স্পেশাল ট্রেন

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পার্বতীপুর-জয়দেবপুর-পার্বতীপুর রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের পূর্বে ৩ দিন ও ঈদের পরে ৫ দিন এই ট্রেন চলাচল করবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

জানা যায়,জয়দেবপুর কমিউটারের চলাচল ০৩.০৬.২০২৫ ইং তারিখ হতে ১৪.০৬.২০২৫ ইং তারিখ পর্যন্ত বাতিল করে উক্ত রেক দ্বারা পার্বতীপুর-জয়দেবপুর-পার্বতীপুর রুটে স্পেশাল ট্রেন পরিচালিত হবে।
এই ট্রেন ঈদের পূর্বে ০৪.০৬.২০২৫ ইং তারিখ জয়দেবপুর হতে যাত্রা শুরু করে ০৬.০৬.২০২৫ ইং তারিখ পর্যন্ত ৩ দিন এবং ঈদের পর ০৯.০৬.২০২৫ ইং তারিখ পার্বতীপুর হতে যাত্রা শুরু করে ১৩.০৬.২০২৫ ইং তারিখ পর্যন্ত ৫ দিন চলাচল করবে।
ঈদের পূর্বে পার্বতীপুর স্পেশাল জয়দেবপুর ছাড়বে ১৯ টা ০ মিনিটে এবং পার্বতীপুরে পৌঁছাবে ২ টা ৩০ মিনিটে অন্যদিকে জয়দেবপুর স্পেশাল পার্বতীপুর ছাড়বে ৮ টা ১৫ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে ১৪ টা ২০ মিনিটে। ট্রেনটি উভয় পথে শুধু মাত্র চাটমোহর,ঈশ্বরদী বাইপাস, নাটোর,সান্তাহার ও জয়পুরহাট স্টেশনে যাত্রা বিরতি করবে।
ঈদের পর পার্বতীপুর স্পেশাল জয়দেবপুর ছাড়বে ৮ টা ১৫ মিনিটে এবং পার্বতীপুর পৌঁছাবে ১৪ টা ৫০ মিনিটে অন্যদিকে জয়দেবপুর স্পেশাল পার্বতীপুর ছাড়বে ২২ টা ২০ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে ৫ টা ৪৫ মিনিটে। উভয় পথে ট্রেনটি শুধু মাত্র চাটমোহর,ঈশ্বরদী বাইপাস,নাটোর,সান্তাহার ও জয়পুরহাট স্টেশনে যাত্রা বিরতি করবে।

এই ট্রেনে সাচ্ছন্দ্যে ও নিরাপদে যাত্রী চলাচলের জন্য নিরাপত্তা ব্যবস্হা নিশ্চিত করা হবে বলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফকরুল ইসলাম জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বতীপুর রেলওয়ে জংশন ও প্রতিটি যাত্রী বাহী ট্রেনে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category