• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পরীক্ষার দাবিতে গলায় ফাঁসির রশি নিয়ে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: স্বেচ্ছায় ফাঁসি চেয়ে গলায় রশি নিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কলেজ পরিদর্শকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই শিক্ষার্থীদের পরীক্ষার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়টির ভিসি সহ ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের পদত্যাগের ফলে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। কয়েকজন কর্মচারী জানান, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন তাদের। কিন্তু ভিসি, পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগের ফলে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তাদের বলে জানান।
শিক্ষার্থীদের দাবি- অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অতিদ্রæত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের এক দফা দাবি জানায় তারা। এসময় শিক্ষার্থীদের নিজেদের গলায় রশি ঝুলিয়ে বিভিন্ন ¯েøাগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, নানা অব্যবস্থাপনার কারণে রামেবির আওতায় নার্সিং ইন্সটিটিউট শিক্ষার্থীদের পরীক্ষা পেছানো হচ্ছে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটে। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের একটি চক্র ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল। কিন্তু ভিসি কোনো ব্যবস্থা না নিয়ে পরীক্ষা স্থগিত করে দেন। এভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তারা দ্রæত নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষাগ্রহণসহ ফলাফলও প্রকাশের দাবি জানান।
এরআগে বুধবার (৪ সেপ্টেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় খড়কুটো জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় তাদের। পরে অবরুদ্ধ করা হয় রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক ও কলেজ পরিদর্শককে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কয়েজন কর্মকর্তা জানান, আগামী সাত তারিখে পরীক্ষার কথা ছিল। সে জায়গা থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির ভিসি ও পরীক্ষা নিয়ন্ত্রক না থাকায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তারা নিয়োগ হলেই পরের দিন পরীক্ষা নেওয়া সম্ভব।
তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক পদত্যাগ করায় এই মুহূর্তে কারও বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category