• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের এক মাঠ সহকারীর বিরুদ্ধে কিস্তির টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সমিতির তিনজন সদস্য গত ১৪ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাবি করেছেন।
জানা গেছে, উলিপুর পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী শাকিল হোসেন উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ গ্রামের সমিতির কিস্তির টাকা আদায় করেন এবং সঞ্চয় ও ঋণ পাশ বহিতে তুলে দেন। স¤প্রতি ওই মাঠ সহকারি বদলি হয়ে রংপুরের পীরগঞ্জ শাখায় চলে যান। ঋণগ্রহীতা শিল্পী বেগম জোসনা বেগম ও আখতারুল ইসলাম টাকা পরিশোধ করার পর পুনরায় ঋণ নেয়ার জন্য অফিসে যান। এ সময় ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম জানান এখনো আপনাদের ঋণ পরিশোধ হয়নি। এ সময় ঋণ গ্রহীতারা তাদের সঞ্চয় ও ঋণ পাশ বহিতে মাঠ সহকারীর পরিশোধ লেখা দেখালেও তিনি বলেন আপনাদের অবশিষ্ট ঋণের টাকা পরিশোধ করতে হবে। তা না হলে আপনাদের ঋণ দেয়া যাবে না।
অভিযোগে জানা গেছে, শিল্পী বেগমের দুই কিস্তির ৪০ হাজার টাকা, জোসনা বেগমের ৪ কিস্তির ২৬ হাজার টাকা ও আক্তারুল ইসলামের দুই কিস্তির ৯ হাজার টাকা মাঠ সহকারী শাকিল হোসেন উত্তোলন করে সঞ্চয় ও ঋণ পাশ বহিতে তুলে দিলেও অফিসে জমা করে নাই।
এরপরে মাঠ সহকারি শাকিল হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি এ অফিসে কর্মরত থাকাকালীন সময়ে প্রায় ২০/২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একাধিকবার তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা’র সাথে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে কেই অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category