• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পশ্চিমাঞ্চলে আরএনবি’র শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন সান্তাহারের নূর এ নবী

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ,নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পশ্চিমাঞ্চলে শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের নূর এ নবী।

গত রোববার বেলা ১১ টায় জেনারেল ম্যানেজার অফিসের সম্মেলন কক্ষে রাজশাহী পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এ সম্মাননা প্রদান করেন। এ সময় আরএনবি পশ্চিম রাজশাহীর চীফ কমান্ডেন্ট আশাবুল ইসলাম, পাকশী আরএনবি’র কমান্ডেন্ট মোরর্শেদ আলম, লালমনিহাট আরএনবি’র কমান্ডেন্ট শফিক মৃধাসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে ২০২২-২৩ অর্থ বছরে পরিদর্শকদের মধ্যে কর্মদক্ষতার সূচকে সর্বাধিক পয়েন্ট অর্জন করায় সান্তাহার আরএনবি’র চিফ ইন্সপেক্টর নূর এ নবী এই সম্মান ২য় বারের মত অর্জন করেন।

সফলতার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে নূর এ নবী বলেন, পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার, চীফ কমান্ডেন্ট সহ উর্ধতন সকলের প্রতি কৃতজ্ঞতা জানায় আর সেই সাথে তার সকল সহকর্মীদেরও সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, সকলের কাছে দোয়া চাই, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।
উল্লেখ্য, নূর এ নবী রেলওয়ে পশ্চিমাঞ্চলে ২০২০-২১ অর্থ বছরেও ইন্সপেক্টরদের মধ্যে কর্মদক্ষতার সূচকে সর্বাধিক পয়েন্ট অর্জন করে শ্রেষ্ঠ আরএনবি’র চিফ ইন্সপেক্টর নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category