• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পাথরের ট্রাকে পাচারের সময় উদ্ধার ৫ কোটি টাকার হেরোইন

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে ট্রাকে পাথরের আড়ালে হেরোইন পাচারের সময় জামাল (২০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই ট্রাক থেকে পাঁচ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা।

সোমবার (৬ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল (২০), সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট মিলিক বাগানবাড়ীর তেনু হোসেনের ছেলে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেয়।

এ সময় সন্দেহজনক ট্রাক থামিয়ে একটি ব্যাগের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো ৫১টি প্যাকেটে মোট ৫কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও ১৫ হাজার ১১০ কেজি পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে যেকোনো সময় অভিযান পরিচালনা করা হবে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category