• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হামলা; হাসুয়ার কোপে আহত ১

দিনকাল বিডি ২৪ / ২৪২ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হামলায় মোঃ উজ্জল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে রাণীনগর উপজেলার ১নং খটেশ্বর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত উজ্জল হোসেন পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। অভিযুক্ত মোঃ মাসুম (৩৫) একই গ্রামের মৃত মানছের মণ্ডলের ছেলে এবং আহতের চাচাতো ভাই বলে জানা গেছে।

উজ্জলের স্ত্রী জানায় অনেকদিন আগে থেকেই আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল মাসুম আজকে মেরে ফেলার জন্যই আক্রমণ করেছে।

মাসুমের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার পরিবারের পক্ষ থেকে জানায় মাসুম বাসায় নেই ,

ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উজ্জল হোসেন ও মাসুমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে উজ্জল হোসেনের বাম হাত, পিঠ ও গালে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল মুঠোফোনে জানিয়েছেন, “ঘটনার বিষয়টি জানতে পেরেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category