• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশ্ববর্তী ক্ষতিগ্রস্হ ১৩ গ্রামের অধিবাসীদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশ্ববর্তী ক্ষতিগ্রস্হ ১৩ গ্রামের অধিবাসীদের ডাকা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাঁরা এই অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছিলেন।

জানা গেছে,পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পার্শ্ববর্তী অধিবাসীদের দাবি দাওয়া নিয়ে মোঃ রফিকুbল ইসলাম জেলা প্রশাসক ও মেজিস্ট্রেট, দিনাজপুর মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪ঃ৩০ হতে রাত্র ১০ঃ৩০টা পর্যন্ত অত্র এলাকার কয়েকটি গ্রাম পরিদর্শন করেন ও বিসিএমসিএল-এ অধিবাসীগণের সঙ্গে আলোচনা এবং নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময় করেন। একটি সফল আলোচনা ও মতবিনিময় শেষে ১৩ গ্রামের নেতৃবৃন্দ তাদের আহ্বানকৃত মঙ্গলবারের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন।

আশাকরা হচ্ছে অন‍্যান‍্য সমস্যাগুলোও সমাধান হয়ে যাবে। এ সময় মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা,পার্বতীপুর, মোঃ রেজওয়ান, চেয়ারম্যান, হামিদপুর ইউপি সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়া বিসিএমসিএল-এর ব‍্যবস্থাপনা পরিচালক, সকল মহাব্যবস্থাপকগন সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category